‘এলাকায় তাদেরও হক আছে’— বিরোধীদলের আসনে নারী এমপিদের তদারকির দায়িত্ব প্রসঙ্গে প্রধানমন্ত্রী

১০ জুন ২০২৬, ০৪:৫৬ PM
বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

নিজ এলাকায় নারী সংসদ সদস্যদেরও ‘হক’ আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধীদলীয় সংসদ সদস্যদের আসনগুলোতে নারী এমপিদের উন্নয়ন তদারকির দায়িত্ব প্রদান প্রসঙ্গে প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

আজ বুধবার (১০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম আরমান এই প্রশ্ন উত্থাপন করেছিলেন। এ সময় প্রধানমন্ত্রী এমন কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্ন রেখে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম আরমান বলেন, বিরোধীদলীয় আসনগুলোতে সরকারদলীয় নারী এমপিদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। এমনকি ডিও লেটারও ইস্যু করতে পারবেন এসব সংসদ সদস্য।

প্রশ্ন রেখে তিনি বলেন, এই কাজ কি তাদেরকে এই জন্য দেওয়া হচ্ছে যে আমরা যারা বিরোধীদলীয় সংসদ সদস্য আছি, আমাদের এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডে আমাদের কোনো হাত থাকবে না— এটা নিশ্চিত করার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে কিনা?

তার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সংবিধানে বা আইনে তাদের (নারী সংসদ সদস্যদের) নির্দিষ্ট কোনো আসন নেই। খুব স্বাভাবিকভাবেই আমাদের রাজনৈতিক যে কাঠামো, দলীয় অবস্থান থেকে আমরা কিছু জায়গা তাদের জন্য নির্দিষ্ট করেছি— তারা কোথায় কাজ করবে।

তিনি বলেন, আপনার নির্বাচনী এলাকায় আপনার সম্পূর্ণ হক আছে যে আপনি সেই এলাকার উন্নয়নে কী ধরনের ভূমিকা রাখতে চান। যেহেতু এই নারী নেত্রীদের নির্বাচিত করা হয়েছে, খুব স্বাভাবিকভাবেই তাদেরও একই রকম হক আছে। একই রকমভাবে হক আছে তার এলাকার বা এলাকার মানুষের জন্য। সরকারের যে নিয়ম আছে, আমরা সেই নিয়ম অনুযায়ীই এগোচ্ছি। আপনার এলাকার উন্নয়নের কিছু সহযোগিতার যদি প্রয়োজন থাকে, জানাবেন। আমি সরাসরি আপনাকে সহযোগিতার চেষ্টা করব।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬