ঋতুপর্ণা চাকমার ঘর নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

০৯ জুন ২০২৬, ০৫:২৫ PM , আপডেট: ০৯ জুন ২০২৬, ০৫:৩৪ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান ঋতুপর্ণার হাতে অনুদানের চেক তুলে দেন

প্রধানমন্ত্রী তারেক রহমান ঋতুপর্ণার হাতে অনুদানের চেক তুলে দেন © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অনূর্ধ্ব-১৯ ও জাতীয় দলের তারকা ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমার ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় আর্থিক অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে চলমান বাজেট অধিবেশনের এক ফাঁকে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে ঋতুপর্ণার হাতে এই অনুদানের চেক তুলে দেওয়া হয়।

অনুদানের চেক হস্তান্তরকালে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল।

পার্বত্য অঞ্চল থেকে উঠে আসা ঋতুপর্ণা চাকমা ও তাঁর পরিবারের পাশে এর আগেও দাঁড়িয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত ২০২৫ সালে ঋতুপর্ণার মায়ের ক্যানসার আক্রান্ত হওয়ার খবর পেয়ে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন রাঙামাটির কাউখালীর দুর্গম পাহাড়ি এলাকায় ঋতুপর্ণার বাড়িতে যান। সে সময় তাঁরা তাঁর মায়ের চিকিৎসার্থে বড় অঙ্কের আর্থিক সহায়তা প্রদান করেছিলেন। এবার তাঁর মাথা গোঁজার ঠাঁই করে দিতে সরাসরি রাষ্ট্রীয় তহবিল থেকে এই অনুদান দেওয়া হলো।

বাংলাদেশ নারী ফুটবলের গতিময় উইঙ্গার ঋতুপর্ণা চাকমা দেশের ফুটবলের অন্যতম শীর্ষ তারকা। ২০২২ ও ২০২৪ সালে বাংলাদেশের টানা দু'বার সাফ (SAFF) নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পেছনে তিনি অনবদ্য ভূমিকা পালন করেন; বিশেষ করে ২০২৪ সালের সাফে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার) নির্বাচিত হন। এছাড়া ২০২৫ সালে ফুটবল ইতিহাসের প্রথমবারের মতো এএফসি (AFC) নারী এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করার ঐতিহাসিক অভিযানেও তিনি দলের অন্যতম প্রধান কাণ্ডারি ছিলেন। অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে এসে আন্তর্জাতিক স্তরে দেশের গৌরব বয়ে আনা ঋতুপর্ণার এই রাষ্ট্রীয় স্বীকৃতি দেশের তৃণমূলের নারী ফুটবলারদের আরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নবম পে-স্কেল থেকে বঞ্চিত করলে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন— শ…
  • ২৮ আগস্ট ২০২৬
ইন্টার মায়ামির নতুন কোচ কে এই গনজালেজ
  • ২৮ আগস্ট ২০২৬
একসঙ্গে খাবার গ্রহণ কমায় ডিপ্রেশনের ঝুঁকি, বলছে গবেষণা
  • ২৮ আগস্ট ২০২৬
এনএসইউতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
  • ২৮ আগস্ট ২০২৬
 অ্যাসোসিয়েট অফিসার পদে অ্যাকশনএইডে চাকরির সুযোগ 
  • ২৮ আগস্ট ২০২৬
ওয়ালটনের করপোরেট অফিস পরিদর্শন করলেন তামিম ইকবাল
  • ২৮ আগস্ট ২০২৬