বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণে যত দ্রুত সম্ভব নিয়োগ: প্রধানমন্ত্রী

১০ জুন ২০২৬, ০৪:২৭ PM
প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

সরকারের বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণে যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১০ জুন) জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানিয়েছেন। কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম প্রশ্নটি করেছিলেন।

সংসদ সদস্য আবুল কালাম প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, সরকার কর্তৃক গৃহীত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, প্রশাসনিক কাজের গতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার স্বার্থে সরকারি বিভিন্ন সংস্থার শূন্য পদ দ্রুত পূরণ করা প্রয়োজন। তিনি জানতে চান, আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারি বিভিন্ন সংস্থার শূন্য পদ কবে নাগাদ পূরণের উদ্যোগ নেওয়া হবে?

প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ খালি আছে, যেগুলো সরকারকে গতিশীল করার জন্য এবং মানুষকে আরও সহজে সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এটি পর্যালোচনা করছে। আমরা যত দ্রুত সম্ভব এই পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করব, ইনশাআল্লাহ।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬