বিএনপির ৪, জামায়াতের ১— স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের সভাপতিত্ব করবেন যে ৫ জন

০৭ জুন ২০২৬, ০৪:৩৫ PM , আপডেট: ০৭ জুন ২০২৬, ০৫:০৩ PM
সংসদ অধিবেশন

সংসদ অধিবেশন © সংগৃহীত

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে জাতীয় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় সংসদীয় কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে উপস্থিত সভাপতিমণ্ডলীর তালিকায় যার নাম শীর্ষে থাকবে, তিনিই স্পিকারের আসন গ্রহণ করে অধিবেশন পরিচালনা করবেন বলে জানান তিনি। তালিকায় বিএনপি থেকে ৪ জন এবং জামায়াত থেকে ১ জন মনোনীত হয়েছে।

রবিবার (৭ জুন) বিকাল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদ অধিবেশনে স্পিকারের ঘোষিত এই সভাপতিমণ্ডলীর তালিকায় প্রথম স্থানে রয়েছেন মহিলা আসনে বিএনপি থেকে মনোনীত সংসদ সদস্য বেগম সেলিমা রহমান। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন বিএনপি থেকে মনোনীত কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক। তালিকায় তৃতীয় সদস্য হিসেবে নাম রয়েছে বরিশাল-৩ আসন থেকে বিএনপি থেকে মনোনীত সংসদ সদস্য জয়নুল আবেদিনের। এছাড়া নোয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানকে তালিকার চতুর্থ এবং চট্টগ্রাম-১৫ আসনে জামায়াত থেকে নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে পঞ্চম সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

সভাপতিমণ্ডলীর নাম ঘোষণার পর স্পিকার সংসদের দিনের কার্যসূচি অনুযায়ী শোক প্রস্তাব উত্থাপন করেন। গভীর দুঃখের সঙ্গে সংসদকে জানানো হয় যে, এরইমধ্যে দেশের ১৬ জন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী মৃত্যুবরণ করেছেন। সংসদীয় রীতি মেনে প্রয়াত এই সাবেক সরকারের নীতিনির্ধারক ও জননেতাদের স্মরণে শোক প্রকাশ করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও নীরবতা পালন করা হয়। 

ট্যাগ: সংসদ
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬