ঈদ উপলক্ষে ৪ কয়েদির সাজা মওকুফ, মুক্তির নির্দেশ

২৪ মে ২০২৬, ০২:৪৫ PM
কারা অধিদপ্তর

কারা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার চারজন বন্দির সাজা মওকুফ করে তাদের মুক্তির আদেশ দিয়েছে। খুব শিগগিরই সংশ্লিষ্ট কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হবে।আজ রবিবার (২৪ মে) কারা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার চারজন বন্দির সাজা মওকুফ করে তাদের মুক্তির আদেশ দিয়েছে। খুব শিগগিরই তাদের মুক্তি দেওয়া হবে।

সাজা মওকুফ পাওয়া ব্যক্তিরা হলেন- ফরিদপুর জেলা কারাগারের কয়েদি নাঈম শিকদার, খুলনা জেলা কারাগারের কয়েদি মো. ইসলাম শেখ, রাঙ্গামাটি জেলা কারাগারের কয়েদি পলাশ বড়ুযা এবং চুয়াডাঙ্গা জেলা কারাগারে কয়েদি আব্দুল মালেক।

তিনি জানান, সরকারের বিশেষ বিবেচনায় চারজনের অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দ্রুত সংশ্লিষ্ট কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হবে।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬