৭৭ হাজার শিক্ষক নিয়োগ নিয়ে এবার বললেন তথ্যমন্ত্রী

১৯ মে ২০২৬, ০৬:১৫ PM
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭ হাজার ৭৯৯টি শূন্য পদে শিক্ষক নিয়োগের লক্ষ্যে ‘৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি’ দ্রুতই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে সরকারের তিন মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। 

শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির তথ্য তুলে ধরে তিনি বলেন, আগামী অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ চলতি অর্থবছরের তুলনায় ৫২ দশমিক ৯২ শতাংশ বাড়ানো হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে এ খাতে ২০ হাজার ৮৩৫ কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

মন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’ প্রকল্পের আওতায় ছয় হাজার ৯২৮টি মাধ্যমিক বিদ্যালয় ও তিন হাজার ৪১২টি মাদ্রাসাসহ মোট ১০ হাজার ৩৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ হাজার ৬৮০টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার।

এ ছাড়া দেশের ১৫টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই চালু করা হয়েছে এবং ১১টি বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল লাইব্রেরি কার্যক্রম চলছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের নতুন করে ভর্তি ফি দিতে হবে না। লটারির পরিবর্তে আধুনিক ও বৈজ্ঞানিক ভর্তি পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব স্তরের শিক্ষাবৃত্তির অর্থ দ্বিগুণ করা হয়েছে। বিদেশে উচ্চশিক্ষার জন্য রাষ্ট্রীয় সহায়তায় সর্বোচ্চ ১০ লাখ টাকা জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি দেওয়া হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯ হাজার ধর্মীয় শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। 

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬