লিমন-বৃষ্টির দেহাবশেষ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

২৮ এপ্রিল ২০২৬, ১০:০৬ PM
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান © ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন (২৭) ও নাহিদা বৃষ্টির (২৭) দেহাবশেষ দেশে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে জামালপুর-২ আসনের সরকারি দলের সদস্য এ ই সুলতান মাহমুদ বাবুর টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী নির্মমভাবে নিহত হয়েছেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও ফ্লোরিডার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিহত শিক্ষার্থীদের পরিবার, বিশ্ববিদ্যালয় ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে নিবিড়ভাবে যোগাযোগ রেখেছেন এবং নিহত শিক্ষার্থীদের দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬