পিএইচডি প্রোগ্রামে বৃত্তি দেবে সরকার, মাসে পাবেন ৫০ হাজার

২৫ এপ্রিল ২০২৬, ০৭:১৩ PM , আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ PM
সচিবালয়ে অনুষ্ঠিত গবেষণা ও উচ্চশিক্ষা সহায়তা তহবিল সভা

সচিবালয়ে অনুষ্ঠিত গবেষণা ও উচ্চশিক্ষা সহায়তা তহবিল সভা © সংগৃহীত

প্রধানমন্ত্রীর গবেষণা ও উচ্চশিক্ষা সহায়তা তহবিল-এর আওতায় দেশের বিশ্ববিদ্যালয়সমূহে পিএইচডি প্রোগ্রামে বৃত্তি প্রদানের কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পিএইচডি গবেষক মাসপ্রতি ৫০ হাজার টাকা পাবেন।

সম্প্রতি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ সহায়তা তহবিলের স্টিয়ারিং কমিটির সভায় বৃত্তি প্রদানসংক্রান্ত নীতিমালাটি চূড়ান্ত করা হয়।

নীতিমালা অনুযায়ী, তিন বছর মেয়াদি এ বৃত্তির জন্য নির্বাচিত একজন পিএইচডি গবেষক প্রতি মাসে ৫০ হাজার টাকা বৃত্তিসহ অন্যান্য সুবিধা পাবেন। সভায় ২০২৬–২৭ অর্থবছরে বৃত্তির জন্য আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্তও গৃহীত হয়।

সভায় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট মহাপরিচালক ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬
সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষে…
  • ০২ অক্টোবর ২০২৬
৫ অক্টোবর নোবেল পুরস্কার ঘোষণা শুরু, এবারও শান্তিতে নোবেল ‘…
  • ০২ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬