বগুড়ায় দু’টি মিনি স্টেডিয়াম চান এমপি মোশারফ

০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ PM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ PM
বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন।

বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন। © ফাইল ফটো

বগুড়ার কাহুলু-নন্দীগ্রাম এলাকায় দু’টি মিনি স্টেডিয়ামের জন্য বরাদ্দ চেয়েছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন। সোমবার (৬ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি আবেদনপত্র দেন তিনি।

আবেদনপত্রে বগুড়া-৪ আসনের এই সংসদ সদস্য উল্লেখ করেছেন, কাহালু-নন্দীগ্রাম এলাকায় ছোটবড় মিলিয়ে প্রায় ৫ থেকে ৬ লাখ মানুষের বসবাস। তবে বর্তমান সময়ে মাদকের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে যুবকদের শারিরীক ও মানষিক বৃদ্ধির জন্য অত্র এলাকায় দুইটি মিনি স্টেডিয়াম স্থাপন করা প্রয়োজন।

এ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় কাহালু-নন্দীগ্রাম এলাকায় মিনি স্টেডিয়াম স্থাপনের জন্য জোর দাবি জানিয়েছেন এই সংসদ সদস্য।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬