আলোকসজ্জা নয়, ২৫ মার্চ সারা দেশে প্রতীকী ব্ল্যাকআউট

২৩ মার্চ ২০২৬, ০৯:৫৬ PM
আলোকসজ্জা নয়, ২৫ মার্চ সারা দেশে প্রতীকী ব্ল্যাকআউট

আলোকসজ্জা নয়, ২৫ মার্চ সারা দেশে প্রতীকী ব্ল্যাকআউট © প্রতীকী ছবি

আসন্ন ২৫ মার্চ রাতে সারা দেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে। আজ সোমবার (২৩ মার্চ) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত (১ মিনিট) দেশব্যাপী এ কর্মসূচি পালন করা হবে। তবে গুরুত্বপূর্ণ স্থাপনা, জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো এই ব্ল্যাকআউটের আওতার বাইরে থাকবে।

এদিকে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে কোনো অবস্থাতেই রাতে আলোকসজ্জা করা যাবে না।

জ্বালানি সংকট মাথায় রেখে কৃচ্ছ্রসাধনের উদ্দেশ্যে এবার দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি গত ৮ মার্চ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান।

গত ৮ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য রাবি লাইব্রেরিতে যুক…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য যে বার্তা দিল…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ট্রলারডুবিতে নিখোঁজের দুদিন পর তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার, …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
‘বাংলা কিউআর’ নিয়ে বাকৃবিতে ‘মিট দ্য গভর্নর’ অনুষ্ঠিত
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
‘কৃষি খাতে শ্রমশক্তির ৪৫% থাকলেও জিডিপির বড় অংশ আসে পোশাকশি…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, আবেদন এইচএসসি পাস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬