কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী

২১ মার্চ ২০২৬, ০৩:০৩ PM
ঈদ শুভেচ্ছা বিনিময়

ঈদ শুভেচ্ছা বিনিময় © সৌজন্যে প্রাপ্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। শনিবার (২১ মার্চ) সকাল ১০টার পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-হাইকমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসেন।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াসহ ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-হাইকমিশনারা একে একে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এর আগে জাতীয়  ঈদগাতে দেশের প্রধান ঈদ জামাতে ঈদের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬