‘আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে’

২১ মার্চ ২০২৬, ০২:১৩ PM
আমির খসরু মাহমুদ চৌধুরী

আমির খসরু মাহমুদ চৌধুরী © সংগৃহীত

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এবারের ঈদের আনন্দের পাশাপাশি দেশের পরিবর্তিত পরিস্থিতি ও গণতান্ত্রিক পরিবেশ এই আনন্দকে দিয়েছে ভিন্ন মাত্রা। তার মতে, নির্বাচনের পর জনগণ তাদের প্রাপ্য মালিকানার অনেকটাই ফিরে পেয়েছে, যা ঈদের আনন্দে নতুন অনুভূতি যোগ করেছে।

শনিবার (২১ মার্চ) চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী নাজির বাড়ি মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশ এমন অবস্থায় থাকুক—যেখানে সবাই স্বাধীনভাবে বসবাস, কথা বলা ও চলাফেরা করতে পারে। প্রত্যেক নাগরিক যেন তাদের সাংবিধানিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারে—এটাই প্রত্যাশা। তার মতে, মানুষের স্বাধীনতা নিশ্চিত না হলে ঈদের প্রকৃত আনন্দ অনুভব করা সম্ভব নয়।

মন্ত্রী আরও বলেন, এবারের ঈদের আনন্দ সত্যিই আলাদা। তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এই বন্ধন যেন অটুট থাকে—বাংলাদেশ ও দেশের সব মানুষের কল্যাণে। জাতি-ধর্ম নির্বিশেষে সবার মধ্যে এই ঐক্য অব্যাহত থাকুক।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬