এবারের ঈদে কত দিনের ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা?

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ২০২৬ সালে আরবি শাবান মাসের চাঁদ দেখা সাপেক্ষে মার্চ মাসের ২০ বা ২১ তারিখে অনুষ্ঠিত হতে পারে। রোজার শুরু থেকেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। তবে সরকারি-বেসরকারি চাকরিজীবীরা এবার ঈদে কতদিন ছুটি কাটাতে পারবেন তা নিয়ে কৌতূহল রয়েছে।

প্রতি বছর ঈদের ছুটিতে অসংখ্য মানুষ বাংলাদেশের রাজধানী ঢাকা ছেড়ে যান। কাছাকাছি সময়ে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছাড়ার কারণে পথে পথে তৈরি হয় দীর্ঘ যানজটসহ নানা ভোগান্তি। তবে ঈদের ছুটি তুলনামূলক বড় হলে বা বাড়তি ছুটি থাকলে এই ভোগান্তি অনেকটা কমে আসে বলে অভিমত অনেকের। এর কারণে সাম্প্রতিক বছরগুলোতে সরকারের পক্ষ থেকে নির্বাহী আদেশে বাড়তি ছুটি ঘোষণা করা হয়েছে। এবারও ঈদে সরকারি চাকরিজীবীরা কতদিন ছুটি পাবেন তা নিয়ে আগ্রহ রয়েছে।

বাংলাদেশ সরকার অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালে ঈদুল ফিতরের সরকারি ছুটি মোট পাঁচ দিন নির্ধারণ করা হয়েছে। তবে ঈদের ছুটি শুরুর একদিন আগে শবে কদরের ছুটি এবং দুদিন পরে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি থাকায় মোট ছুটি বাড়বে কি না তা নিয়ে কৌতূহল রয়েছে।

ঈদের সম্ভাব্য তারিখ
গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। পরদিন ১৯ ফেব্রুয়ারি থেকে প্রথম রোজা শুরু হয়। আরবি মাস চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এ বছর যদি মার্চ মাসের ২০ তারিখ হিজরি শাবান মাসের চাঁদ দেখা যায়, তাহলে ঈদুল ফিতর হবে ২১ মার্চ। আর যদি রমজান মাসের ৩০ দিন পূর্ণ হয়, তাহলে ২২ মার্চ ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

সরকারের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী, সম্ভাব্য ২১ মার্চ ঈদুল ফিতরের দিন ধরে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

শবে কদর এবং বাড়তি ছুটি
শবে কদরের দিন সবসময় সরকারি ছুটি থাকে। এ বছর শবে কদর ১৭ মার্চ (মঙ্গলবার)। ১৮ মার্চ (বুধবার) সাধারণ কর্মদিবস। ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের সরকারি ছুটি। এরপর ২৪ ও ২৫ মার্চ দুইদিন অফিস ও আদালত খোলা থাকবে। ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবসের ছুটি রয়েছে। পরের দুইদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

সরকারি ছুটি উপযুক্তভাবে ম্যানেজ করলে সরকারি চাকরিজীবীরা ২৪ ও ২৫ মার্চ নৈমিত্তিক ছুটি নিলে ১৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১০ দিনের ছুটি কাটাতে পারবেন। এছাড়া ১৮ মার্চ একদিন বাড়তি ছুটি নিলে শবে কদর থেকে এই দীর্ঘ ছুটির সুযোগ পাওয়া যাবে।

বেসরকারি প্রতিষ্ঠানের ছুটি
সরকারি ছুটিতে বেসরকারি অনেক প্রতিষ্ঠানও বন্ধ থাকে। তবে এ ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তৃপক্ষই মূলত ছুটি নির্ধারণ করে থাকে।

সূত্র: বিবিসি বাংলা

‘ব্যর্থতার’ ব্যানারের জবাবে ১৮০ দিনের ‘সাফল্যের’ ব্যানার টা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিকন ফার্মাসিউটিক্যালসে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের বদলি করতে বিল পাস, নেপথ্যে যাদবপু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বয়স ষাট পেরিয়েছে? সুস্থ থাকতে থালায় রাখুন এই খাবারগুলো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’— মুগ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে চান আর্জেন্টিনার প্রে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9