সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫ AM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) কর্মদিবসের প্রথম দিন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, বিদ্যমান কারিকুলাম পর্যালোচনা করা হবে। পাশাপাশি মন্ত্রণালয়ের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে, যার বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং কর্মসংস্থানমুখী শিক্ষা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, গত ১৭ বছরে শিক্ষা খাতে যে স্থবিরতা ও অনিয়ম ছিল, তা দূর করে একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত কারিকুলাম প্রণয়নে কাজ করা হবে।

বুধবার বেলা একটার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছালে সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রীকে স্বাগত জানান। পরে তিনি কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

‘বিনামূল্যে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার’
  • ২৬ আগস্ট ২০২৬
ভাঙা চোয়াল, গলায় লিগেচার মার্ক, মেলেনি ধর্ষণের প্রমাণ: কীভ…
  • ২৬ আগস্ট ২০২৬
তুড়ি মেরে থামালেন ক্লাসের হট্টগোল, তরুণী শিক্ষিকার অভিনব ক…
  • ২৬ আগস্ট ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক…
  • ২৬ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন …
  • ২৬ আগস্ট ২০২৬
ইসলামাবাদের হাসপাতালে আগুন, ১৪ শিশু নিহত
  • ২৬ আগস্ট ২০২৬