শিক্ষাখাতে ‘হাই জাম্প’ নয়, ‘পোল ভল্ট জাম্প’ দিতে হবে

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৪ PM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২২ PM
শিক্ষামন্ত্রী আবু নছর মুহাম্মদ এহসানুল হক মিলন

শিক্ষামন্ত্রী আবু নছর মুহাম্মদ এহসানুল হক মিলন © টিডিসি সম্পাদিত

সংসদ সদস্য হিসেবে শপথ নিতে গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদে প্রবেশের সময় লোহার বাউন্ডারির ওপর হাই জাম্প দিয়ে প্রথম দিনই আলোচনায় আসেন ড. আবু নছর মুহাম্মদ এহসানুল হক মিলন। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নতুন সরকারের কর্মদিবসের প্রথম দিন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নিয়ে সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সংসদে প্রবেশের সময় লোহার বাউন্ডারির ওপর দিয়ে যেভাবে হাই জাম্প করে ঢুকেছেন, সেই প্রসঙ্গটি টেনে সংবাদ সম্মেলনে এক সংবাদিকরা জানতে চান দেশের শিক্ষাখাতকে এগিয়ে নিতে এরকম কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা?

জবাবে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, শিক্ষাখাতে হাই জাম্প নয়, আরও বড় জাম্প দিতে হবে। পোল ভল্ট জাম্প (শূন্যে লাফিয়ে অনেক উঁচুতে লাফ) দিয়ে শিক্ষায় পরিবর্তন আনতে হবে। এটাই আমি বিশ্বাস করি। এ সময় নবনিযুক্ত শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।

চাঁদপুর–১ আসনের সংসদ সদস্য এহছানুল হক মিলন ২০০১ সালে খালেদা জিয়ার সরকারে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। এই আসন থেকে এবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬