সিরাজগঞ্জের ৪ আসন: চূড়ান্ত ফলে বিএনপি তিনটি, জামায়াত একটিতে বিজয়ী

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৬ AM , আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০২ AM
আসনের ফলাফল

আসনের ফলাফল © সংগৃহীত

সিরাজগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের ফলাফল চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে দুটি আসনে বিএনপি এবং একটি আসনে জামায়াতে ইসলামী প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বেসরকারিভাবে তিনজনকে বিজয়ী ঘোষণা করেন।

সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ পোস্টাল ভোটসহ মোট ১ লাখ ৭৭ হাজার ৫৭৮ ভোট পেয়ে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৯৭ ভোট। 

সিরাজগঞ্জ-৩ (তাড়াশ ও রায়গঞ্জ) আসনে বিএনপি প্রার্থী আয়নাল হক পোস্টাল ভোটসহ ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটভুক্ত বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মুফতি আব্দুর রউফ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮০২ ভোট।

আরও পড়ুন: বরগুনা-১ আসনে বেসরকারিভাবে জয় পেল হাতপাখার প্রার্থী মাহমুদুল

অন্যদিকে, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান পোস্টাল ভোটসহ ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম. আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট। এই আসনে জয়ী ও পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান ৫৯৪।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের ১৬৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম বিজয়ী হয়েছেন।

তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮৯ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আলী আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ০৬ হাজার ৮০৫ ভোট।

হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সংসদ অধিবেশন না থাকায় এখনও সুযোগ দেখছেন এমপিওভুক্ত শিক্ষকরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা সেবনকালে হাতেনাতে আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের ৩ শহরে হুতিদের ড্রোন হামলা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট সমান থাকছে না, কোন …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9