জামায়াত আমিরের আসনের একটিসহ ঢাকার চার কেন্দ্রে যত ভোট পড়ল

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪১ PM
মিরপুর সিদ্ধান্ত স্কুল কেন্দ্র

মিরপুর সিদ্ধান্ত স্কুল কেন্দ্র © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার তিন আসনের চার কেন্দ্রে যথাক্রমে ৩৭, ৪১, ৩৯ ও ২৪ শতাংশ ভোট পড়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর পর বেলা দেড়টা ও আড়াইটা পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে।

ঢাকা-১৬ আসনের মীরপুর গার্লস আইডিয়াল কলেজ কেন্দ্রে বেলা দেড়টা পর্যন্ত ১ হাজার ৪৩৩ ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৪৯৪ জন। দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্যটি নিশ্চিত করেছেন প্রিজাইডিং অফিসার মো. আশিক শাহরিয়ার।

ঢাকা-১৪ আসনের মিরপুর সিদ্ধান্ত স্কুল কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৩৭৯ জন। এর মধ্যে ভোট দিয়েছে ৩৭ শতাংশ। প্রিজাইডিং অফিসার আব্দুল মান্নান এ তথ্য জানিয়েছেন। বেলা দেড়টা পর্যন্ত মিরপুর কলেজ কেন্দ্রে ৩৯ দশমিক ১৮ শতাংশ ভোট পড়েছে। প্রিজাইডিং অফিসার দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। এখানে ভোটার ৩ হাজার ৩১৮ জন।

আরও পড়ুন: সারা দেশ থেকে পাওয়া আমাদের তথ্য বলছে— জনগণ নতুন করে কোনো ফ্যাসিবাদ চাইছে না

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের ঢাকা-১৫ আসনের মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৩ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৩৬১। ভোট পড়েছে ৫৬৪ বেলা ২টা পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন প্রিজাইডিং অফিসার মো. আলতাফ।

গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নিমাণের ঘোষণা ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মীর শাহে আলমের গাড়ি দুর্ঘটনার খবরকে মিথ্যা দাবি তার প্রেস স…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বাবা গুম, মা প্রয়াত—রিফাদের ভবিষ্যত গড়তে প্রধানমন্ত্রী পৌঁছ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবেদন নিয়ে যে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে মাস্টার্স থিসিস আবেদনে অযৌক্তিক বাড়তি শর্তের অভ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9