ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর, জয়ের ব্যাপারে আশাবাদী

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৭ PM
ভোট দিচ্ছেন  লুৎফুজ্জামান বাবর

ভোট দিচ্ছেন  লুৎফুজ্জামান বাবর © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিজ কেন্দ্রে ভোট প্রদান করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী  লুৎফুজ্জামান বাবর।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন তিনি।

এ সময় লুৎফুজ্জামান বাবর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘দীর্ঘদিন পরে আমি ও আমার বাচ্চারা এসে এখানে ভোট দিতে পেরেছি। এ জন্য মহান আল্লাহ তায়ালার কাছে লক্ষ-কোটি শুকরিয়া আদায় করছি। অনেক সুন্দরভাবে ভোট হচ্ছে। জয়ের ব্যাপারে আমি খুবই আশাবাদী।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন জায়গায় একটি দলের নেতাকর্মীরা টাকা দিয়ে ভোট কিনার চেষ্টা করছেন, আমাদের এখানে দু একটা ঘটনা ঘটেছে। নির্বাচনে ভোটের ইঞ্জিনিয়ারিং বিষয় তিনি আশঙ্কা প্রকাশ করেন।’

উল্লেখ্য, নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরি) আসনে লুৎফুজ্জামান বাবর ছাড়াও বাংলাদেশ জামায়াত ইসলামীর আল হেলাল তালুকদার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জলি তালুকদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মোখলেস রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬