লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন নুরুল ইসলাম নয়ন

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪১ PM
চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের করিমজান মহিলা মাদ্রাসা কেন্দ্রে ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন

চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের করিমজান মহিলা মাদ্রাসা কেন্দ্রে ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন © টিডিসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে তিনি চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের করিমজান মহিলা মাদ্রাসা কেন্দ্রে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেণ। এ সময় কেন্দ্র এলাকায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের উপস্থিতি দেখা যায়।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের নুরুল ইসলাম নয়ন বলেন, গণতন্ত্রের মূল শক্তি জনগণের ভোটাধিকার। তিনি আশা প্রকাশ করেন, ভোটাররা শান্তিপূর্ণ ও নির্ভয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হবে বলেও মন্তব্য করেন তিনি। প্রশাসনের প্রতি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এই প্রার্থী।

চরফ্যাশন ও মনপুরা উপজেলা নিয়ে গঠিত ভোলা-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৩ হাজার ৮৩৬ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২৮ হাজার ৫২৩ জন, নারী ২ লাখ ৫ হাজার ৩০৮ জন এবং হিজড়া ভোটার ৫ জন।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9