জামায়াত আমির

সারা দেশ থেকে পাওয়া আমাদের তথ্য বলছে— জনগণ নতুন করে কোনো ফ্যাসিবাদ চাইছে না

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৫ PM
সংবাদ সম্মেলনে জামায়াত আমির

সংবাদ সম্মেলনে জামায়াত আমির © সংগৃহীত

কিছু সমস্যা থাকলেও সারাদেশে চলমান জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখা ও জানা গেছে, তাতে ভোটগ্রহণ পরিবেশ মোটামুটি ভালো রয়েছে। আজ রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘সারাদেশের এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখেছি-জেনেছি; তাতে পরিস্থিতি সন্তোষজনক মনে হয়েছে। সেনাবাহিনী তাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে দায়িত্ব পালন করেছে এবং করছে। এভাবে ভোটগ্রহণ ও ভোট গণনা শেষ হলে দিনশেষে জাতি ভালো একটি ফল পাবে।’

তিনি বলেন, ভোটাররা এখনও কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন। এখন আমি যদি বলি আমরা কনফিডেন্ট; তাহলে জনগণের ভোটের ওপর আস্থা রাখা হয় না। কারণ, তারা ভোট দিচ্ছে, আর আমরা বলে দিলাম আমরা কনফিডেন্ট—এটা ঠিক নয়।’ তবে এতটুকু বলতে পারি, সারা দেশ থেকে যে খবর পাচ্ছি, তাতে পরিষ্কার সাধারণ মানুষ নতুন করে কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না। জনগণ শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

রুমিন ফারহানার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ বাসে ছাত্রীদের আসনে ছাত্ররা, নিয়ম ভাঙার অ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলেজছাত্রীকে মৃত ঘোষণা করতেই হাসপাতাল থেকে পালান স্বামী, অত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাপান সরকারের মেক্সট স্কলারশিপ পেলেন ২ রুয়েট শিক্ষক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নিমাণের ঘোষণা ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9