নির্বাচনের দিন ট্রেন চলাচলের বিষয়ে জানাল বাংলাদেশ রেলওয়ে

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৫ PM
ট্রেন

ট্রেন © সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে৷ বাংলাদেশ রেলওয়ের সময়সূচি অনুযায়ী সব ট্রেন চলাচল করবে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমকে তিনি বলেন, নির্বাচনের দিন ট্রেন চলাচল বন্ধে কোনো বিশেষ নির্দেশনা আমরা পাইনি। এদিন বাংলাদেশ রেলওয়ের শিডিউল অনুযায়ী নিয়মিত যেসব ট্রেন চলাচলের কথা সেগুলো যথারীতি চলাচল করবে।

তিনি আরও বলেন, সময়সূচি অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসবে। একইভাবে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেও শিডিউল অনুযায়ী সব ট্রেন ছেড়ে যাবে।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সব ধরনের যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। তবে ছুটি চলাকালীন ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে।

এর আগে, রোববার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, ভোটারদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ভোটের দিনও চলবে ঢাকা মেট্রোরেল। পাশাপাশি এদিন দেবে অতিরিক্ত ট্রিপও। মেট্রো কর্তৃপক্ষ বলছে, যারফলে ভোটার ও নগরবাসীর যাতায়াত আরও সহজ, দ্রুত ও নির্বিঘ্ন হবে।

ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস, আবেদন ১৫ সেপ্টেম্বর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশে বাতরোগে আক্রান্ত ৩০ শতাংশ মানুষ, দীর্ঘমেয়াদি চিকিৎসায…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ধসে যাচ্ছে বিদ্যালয় ভবন, খোলা মাঠে চলছে পাঠদান 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চায়ের দোকানে কাজ, রিকশা চালিয়ে ভর্তি প্রস্তুতি নেওয়া কাউসার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ জানা গেল
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9