ভোটকেন্দ্রে রাজনৈতিক কোনো প্রভুর কথা শোনা হবে না : আনসার মহাপরিচালক

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০২ PM , আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৪ PM
খুলনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর নির্বাচনি প্রস্তুতিমূলক সমাবেশ কথা বলেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ

খুলনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর নির্বাচনি প্রস্তুতিমূলক সমাবেশ কথা বলেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ © সংগৃহীত

এবার রাজনৈতিক কোনো প্রভুর কথা শোনা হবে না বলে জানিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, ভোটকেন্দ্রে কেউ যদি অনিয়ম করার চেষ্টা করে, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেয়া হবে। এমনকি আনসার সদস্যদের কেউ অনিয়মে জড়ালেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেউ বাধা দিতে পারবে না।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে খুলনা জেলা স্টেডিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর নির্বাচনি প্রস্তুতিমূলক সমাবেশ তিনি এসব কথা বলেন। 

এ সময় মহাপরিচালক বলেন, এবার রাজনৈতিক কোনো প্রভুর কথা শোনা হবে না। আনসার-ভিডিপি সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। তিনি আরও বলেন, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার কারণে ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সুযোগ নেই।

সমাবেশে খুলনার ৮৪০টি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রায় ১১ হাজার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। এ সময় মহাপরিচালক দায়িত্বপ্রাপ্ত সদস্যদের উদ্দেশে বলেন, শুধু নির্বাচন নয়, সমাজের বিভিন্ন স্তরেও গ্রাম প্রতিরক্ষাবাহিনীকে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনি আশা প্রকাশ করেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও নিষ্ঠার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জাতীয় ক্যালেন্ডার এখন সময়ের দাবি
  • ১৮ আগস্ট ২০২৬
বিআইইউ সাংবাদিক সমিতির আত্নপ্রকাশ: নেতৃত্বে হাবিবুল্লাহ-মুজ…
  • ১৮ আগস্ট ২০২৬
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভ…
  • ১৮ আগস্ট ২০২৬
আমির হামজার ওয়াজ-খুতবা নিষিদ্ধের দাবি তুললেন রাশেদ খাঁন
  • ১৮ আগস্ট ২০২৬
কাফনের কাপড় মাথায় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
  • ১৭ আগস্ট ২০২৬
দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage