ভোটের আগে ৪৮ ঘণ্টা জনসভা-মিছিল নিষিদ্ধ চট্টগ্রামের ১০ আসনে

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩১ PM
 নির্বাচন কমিশন ভবন

নির্বাচন কমিশন ভবন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১০টি সংসদীয় আসনে ভোটের আগে ও পরে মোট ৯৬ ঘণ্টা সব ধরনের জনসভা, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৮ অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে এবং ভোটগ্রহণ শেষের ৪৮ ঘণ্টা পর, অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় কোনো জনসভা, অনুষ্ঠান, মিছিল বা শোভাযাত্রা আয়োজন ও তাতে অংশগ্রহণ করা যাবে না।

এই নিষেধাজ্ঞা চট্টগ্রাম-১, চট্টগ্রাম-২, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৭, চট্টগ্রাম-১২, চট্টগ্রাম-১৩, চট্টগ্রাম-১৪, চট্টগ্রাম-১৫ ও চট্টগ্রাম-১৬ এই ১০টি সংসদীয় আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উল্লিখিত সময়ের মধ্যে কেউ কোনো আক্রমণাত্মক বা বিশৃঙ্খল আচরণ করতে পারবেন না। ভোটার কিংবা নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের হুমকি বা ভীতিপ্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একই সঙ্গে কোনো ধরনের অস্ত্র বহন, শক্তি প্রদর্শন বা ব্যবহার করা যাবে না।

নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ সাত বছর বা সর্বনিম্ন দুই বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9