এপস্টেইন নথিতে আব্দুল আউয়াল মিন্টু: মনোনয়ন বাতিলে বিক্ষোভের ডাক শিবিরের

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮ PM , আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১১ PM
আব্দুল আউয়াল মিন্টু

আব্দুল আউয়াল মিন্টু © সম্পাদিত

ফেনী–৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে ফেনী জেলা ইসলামী ছাত্রশিবির। আলোচিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে তার নাম উঠে আসা এবং ঋণ খেলাপির অভিযোগকে কেন্দ্র করে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি)  সামাজিক মাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শিবির।

এতে বলা হয়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার উদ্যোগে আজ বিকাল সাড়ে ৪টায় মিনিটে ফেনী মিজান ময়দানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে এতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি বিশ্বজুড়ে আলোচিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের কয়েক মিলিয়ন পৃষ্ঠার নথি প্রকাশের পর তাতে ফেনী–৩ আসনের বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর নাম উঠে আসে। এসব নথিতে এপস্টেইনের রাজনৈতিক যোগাযোগ, অর্থায়ন কাঠামো এবং প্রভাববলয়ের বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

প্রকাশিত নথিগুলো মূলত যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সাবেক গভর্নর বিল রিচার্ডসনের নির্বাচনী প্রচারণার অর্থায়নসংক্রান্ত। নথি অনুযায়ী, জেফরি এপস্টেইন ওই নির্বাচনী প্রচারণার অন্যতম শীর্ষ দাতা ছিলেন এবং তিনি সেখানে ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দেন।

একই দাতাতালিকায় বাংলাদেশের ব্যবসায়ী ও বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর নামও উল্লেখ রয়েছে। নথিতে দেখা যায়, তিনি বিল রিচার্ডসনের নির্বাচনী তহবিলে ৫ হাজার মার্কিন ডলার অনুদান দেন। তালিকায় তাকে ‘বাংলাদেশের ব্যবসায়ী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী–৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রখ্যাত ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু। তিনি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর গ্রামের বাসিন্দা। তার বাবা প্রয়াত হাজী সফি উল্যাহ রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং পরবর্তীতে দাগনভূঞা উপজেলার প্রথম দুই মেয়াদে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

আবদুল আউয়াল মিন্টু এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং মাল্টিমোড গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও পরিচিত। তবে এপস্টেইন–সংক্রান্ত নথিতে নাম উঠে আসার পর তার মনোনয়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটেই মনোনয়ন বাতিলের দাবিতে মাঠে নামার ঘোষণা দিয়েছে ছাত্রশিবির।

‘মরব দুজনেই’—ঝাঁপ দিলেন প্রেমিক, ফিরে গেলেন প্রেমিকা!
  • ১৭ জুলাই ২০২৬
সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১৭ জুলাই ২০২৬
কুশিয়ারাসহ পদ্মা-যমুনায় পানি বাড়লেও বন্যা পরিস্থিতির উন্নতি…
  • ১৭ জুলাই ২০২৬
চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকাল…
  • ১৭ জুলাই ২০২৬
ছাত্রলীগকে ধাওয়া দিল রাবি শিক্ষার্থীরা
  • ১৬ জুলাই ২০২৬
৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence