সাধারণ ছুটির আওতায় থাকবে না যেসব প্রতিষ্ঠান 

৩১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ AM , আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ AM
সরকারের লোগো

সরকারের লোগো © টিডিসি সম্পাদিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার আজ বুধবার (৩১ ডিসেম্বর) একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাহী আদেশে বুধবার একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে জরুরি সেবা ও গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান এই সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে—

যেসব প্রতিষ্ঠান ও সেবা ছুটির আওতার বাইরে থাকবে:

ক. জরুরি পরিষেবা বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা।

খ. হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা এবং এ-সংক্রান্ত কর্মীরা।

গ. চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন এবং সংশ্লিষ্ট কর্মীরা।

ঘ. জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসসমূহ।

এর আগে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে টানা ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। তার জানাজা আজ বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে তাকে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর জানাজা ও দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে।

তিন জেলায় বিজিবি মোতায়েন
  • ১০ নভেম্বর ২০২৬
বিএইউএসটিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
  • ১০ নভেম্বর ২০২৬
চাপাতি-ককটেলসহ ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক
  • ১০ নভেম্বর ২০২৬
জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, নিরাপত্তাকর্মীদের ‘গুলির…
  • ১০ নভেম্বর ২০২৬
গত ১৭ বছরে যাচাই ছাড়াই বিশ্ববিদ্যালয় অনুমোদনের ফল উচ্চশিক্ষ…
  • ১০ নভেম্বর ২০২৬
ঝিনাইদহ চাপায় প্রাণ গেল মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950