টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

২৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ PM
তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা © টিডিসি সম্পাদিত

বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) থেকে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। চলতি বছরে সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী এটিই সরকারি কর্মীদের শেষ ছুটি।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৫ সালে চাকরিজীবীদের জন্য বাকি ছিল মাত্র একটি সাধারণ ছুটি। সেটি ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন উপলক্ষে নির্ধারিত। বড়দিনের ছুটি বৃহস্পতিবার পড়ায় এর সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার যুক্ত হয়ে সরকারি কর্মজীবীরা উপভোগ করতে পারবেন টানা তিন দিনের ছুটি। তবে চলতি মাসের অবশিষ্ট সময় আর কোনো সরকারি ছুটি নেই।

আরও পড়ুন: সীমান্তে নিজের অস্ত্রেই গুলিবিদ্ধ হন বিএসএফ সদস্য

এদিকে, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে এই অনুমোদন দেওয়া হয়। প্রেস সচিব জানান, আগামী বছরের সরকারি ছুটির তালিকায় মোট ছুটি ২৮ দিন থাকলেও এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারের সঙ্গে মিলে যাওয়ায় কার্যত মূল ছুটি থাকবে ১৯ দিন।

তিনি আরও জানান, ২০২৬ সালের ছুটিগুলোর মধ্যে নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি মিলিয়ে মোট ২৮ দিন অন্তর্ভুক্ত করা হয়েছে, যা উপদেষ্টা পরিষদ সভায় আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬