সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে অধ্যাদেশে সংশোধন এলো

২৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ PM
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে অধ্যাদেশে সংশোধন এলো

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে অধ্যাদেশে সংশোধন এলো © টিডিসি ফটো

সরকারি, স্বায়ত্তশাসিত ও স্ব-শাসিত সংস্থায় চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জারি করা অধ্যাদেশে আংশিক সংশোধন এনেছে সরকার। সংশোধনীর ফলে যেসব সংস্থার নিজস্ব নিয়োগ বিধিমালা বা প্রবিধানমালায় কোনো পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছরের বেশি নির্ধারিত ছিল, সেসব পদের ক্ষেত্রে আগের বয়সসীমা বহাল রাখার সুযোগ রাখা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এ সংক্রান্ত নতুন অধ্যাদেশ জারি করেছে।

এর মাধ্যমে ২০২৪ সালের ১৮ নভেম্বর জারি করা ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪’—যা ১১ নম্বর অধ্যাদেশ নামে পরিচিত—সংশোধন করা হলো।

নতুন অধ্যাদেশটির নাম দেওয়া হয়েছে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ জানিয়েছে, সংশোধিত অধ্যাদেশটি অবিলম্বে কার্যকর হবে।

সংশোধিত অধ্যাদেশে ২০২৪ সালের নভেম্বরে জারি হওয়া অধ্যাদেশের পূর্ণাঙ্গ শিরোনাম সংশোধন করা হয়েছে। একই সঙ্গে প্রস্তাবনা, ধারা ১-এর উপধারা (১) এবং ধারা ৩-এর দফা (গ) থেকে ‘আধা-স্বায়ত্তশাসিত’ শব্দটি ও সংশ্লিষ্ট চিহ্ন বিলুপ্ত করা হয়েছে।

এছাড়া অধ্যাদেশে একটি নতুন উপধারা সংযোজন করা হয়েছে। নতুন উপধারায় বলা হয়েছে, ধারা ৩-এ যা কিছুই থাকুক না কেন, যেসব সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থার নিজ নিজ নিয়োগ বিধিমালা বা প্রযোজ্য ক্ষেত্রে প্রবিধানমালায় কোনো পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছরের বেশি নির্ধারিত রয়েছে, সেসব ক্ষেত্রে ওই নির্ধারিত বয়সসীমা অপরিবর্তিত ও বহাল থাকবে।

এর আগে গত বছরের ১৮ নভেম্বর সরকারি, স্বায়ত্তশাসিত ও স্ব-শাসিত সংস্থায় চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে অধ্যাদেশ জারি করা হয়েছিল। ওই অধ্যাদেশের ৩ ধারায় বলা হয়েছিল, বাংলাদেশ সিভিল সার্ভিসের সব ক্যাডারে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। একইভাবে বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতাবহির্ভূত সব সরকারি চাকরিতেও প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয় ৩২ বছর।

এছাড়া স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থার যেসব পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বা অনূর্ধ্ব ৩২ বছর উল্লেখ ছিল, সেসব ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর প্রতিস্থাপনের বিধান রাখা হয়। তবে প্রতিরক্ষা কর্মবিভাগ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান নিজ নিজ নিয়োগ বিধিমালা বা প্রবিধানমালা বহাল রাখার কথাও স্পষ্টভাবে উল্লেখ ছিল।

বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে’ অনুষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর নিনমাসে প্রথমবারের মতো পেডিয়াট্রিক নিউক্লিয়ার মেড…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি হতে কেউ আবেদন করেনি যে ১১ কলেজে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9