সন্ধ্যা ৬টায় নির্বাচনের তফসিল ঘোষণা, সরাসরি দেখা যাবে যেভাবে

১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ PM
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির © সংগৃহীত

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণে ঘোষণা হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়। একইসঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিলও ঘোষণা করা হবে।

ইতোমধ্যে নির্বাচনের তফসিল নিয়ে সিইসির ভাষণের রেকর্ড করা হয়েছে বিটিভি ও বাংলাদেশ বেতারে। গতকাল বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে এসব বিষয় স্পষ্ট করেন কমিশন সচিব আখতার আহমেদ।

এছাড়া, রাতে এক বিজ্ঞপ্তিতে তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার-ব্যানারসহ নির্বাচনী সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে ইসি। সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইসিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

জানা গেছে, বিটিভি ও বাংলাদেশ বেতারে নির্বাচনের তফসিল ঘোষণা সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া বিভিন্ন গণমাধ্যমেও বিটিভির সরাসরি সম্প্রচার করা তফসিল ঘোষণা লাইভ করা হবে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬