উপদেষ্টা আসিফ-মাহফুজ কি পদত্যাগ করছেন?

০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ PM , আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ PM
আসিফ-মাহফুজ

আসিফ-মাহফুজ © ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে আগামীকাল বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অথবা তার পরের দিন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই তফসিল ঘোষণার আগে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করতে যাচ্ছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। তবে তারা আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত পর্যন্ত এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি।

এর আগে দুপুরে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা অন্য যে কোনো পদে থেকে কেউ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না৷ তারা নিজেরা যেমন নির্বাচনের প্রার্থী হতে পারবেন না, এমনকি কোনো প্রার্থীর পক্ষে ভোটের প্রচারেও অংশ নিতে পারবেন না।

মূলত তার এই বক্তব্যের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগের বিষয়ে আলোচনা শুরু হয়। এর আগে গত মাসের শেষের দিকে তফসিল ঘোষণার আগে তারা পদত্যাগ করবেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছিল।

ইসি সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে। এতে রাজনৈতিক দলসহ সবার সহযোগিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। আগামীকাল বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাবে নির্বাচন কমিশন।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ 
এদিকে, সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে বুধবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

কি বিষয়ে সংবাদ সম্মেলন করবেন সেটি কর্মসূচিতে উল্লেখ করা না হলেও উপদেষ্টা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন বলে এতে জানানো হয়েছে।

সম্প্রতি আসিফ মাহমুদ কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন এবং নির্বাচনে প্রার্থিতা ঘোষণার আগে উপদেষ্টার পদ থেকে পদত্যাগের বিষয়টি বেশ আলোচিত হচ্ছিল। আসিফ মাহমুদ বুধবার এ বিষয়ে কথা বলতে পারেন বলে উপদেষ্টার দপ্তর সূত্রে জানা গেছে।

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9