আগারগাঁও–শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল বন্ধ

২৯ অক্টোবর ২০২৫, ১০:৫৬ PM
মেট্রোরেল

মেট্রোরেল © সংগৃহীত

রাজধানীর আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল আবারও বন্ধ হয়ে গেছে। বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটে এই অংশে ট্রেন চলাচল হঠাৎ বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোরেল এমআরটি-৬ এর উপপরিচালক (জনসংযোগ) আহসানউল্লাহ শরীফি। তিনি জানান, আপাতত উত্তরা থেকে আগারগাঁও এবং মতিঝিল থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে গত রোববার দুপুরে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম আবুল কালাম। দুর্ঘটনার পর পরই পুরো রুটে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে ধাপে ধাপে ট্রেন চলাচল পুনরায় চালু করা হয়—দুপুর তিনটার দিকে উত্তরা থেকে আগারগাঁও অংশে এবং সন্ধ্যা সোয়া সাতটার দিকে মতিঝিল থেকে শাহবাগ অংশে।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন কোনোভাবেই সম্ভব নয়: নাহিদ ইসলাম

পরবর্তীতে বিয়ারিং প্যাড স্থাপন শেষে সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে পুরো রুটে পুনরায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক করা হয়। এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর ফার্মগেটে একই ধরনের একটি ঘটনায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়েছিল।

এদিকে নতুন করে চলাচল বন্ধের ঘটনায় যাত্রীদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। তবে মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছে। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, মেট্রোরেল নিরাপত্তা সংক্রান্ত সব নিয়ম ও বিধি কঠোরভাবে মেনে চলছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, তাই কেউ উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করা হয়েছে।

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9