যারা ইন্টারভিউ করছেন, কনটেক্সট যেন ভুলে না যান: প্রেস সচিব

২৯ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ PM
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম © বিবিসি বাংলা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এটা প্রতিষ্ঠিত যে একবিংশ শতাব্দীতে ওনার (শেখ হাসিনা) চেয়ে বড় খুনী বা মানবাধিকার লঙ্ঘন এত ভয়ানকভাবে আর কেউ করেননি। যারা ইন্টারভিউ করছেন (শেখ হাসিনার), এ কনটেক্সট যেন কেউ ভুলে না যান। যে দাবি উনি করেন, তা যেন আনকন্টেসটেড (বিনা প্রশ্নে ছেড়ে দেওয়া) না থাকে।

রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে ঢাকায় এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেছেন। তিনি বলেন, বিষয়টি (শেখ হাসিনার সাক্ষাৎকার) নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কথা বলবে।

প্রেস সচিব বলেন, এটি প্রতিষ্ঠিত যে একবিংশ শতাব্দীতে ওনার চেয়ে বড় খুনী বা মানবাধিকার লঙ্ঘনে এত ভয়ানকভাবে আর কেউ করেননি। এটা ইউএন’র রিপোর্টে স্পষ্টভাবে এসেছে। পরে আল জাজিরার প্রোগ্রামে আসছে। বিবিসিতেও আসছে। স্পষ্ট শোনা যাচ্ছে যে, উনি খুন করার নির্দেশ দিচ্ছেন।

আরও পড়ুন: ঐকমত্য কমিশনের প্রতিবেদন যেন শিক্ষার্থীদের অবশ্যপাঠ্য হয়: প্রধান উপদেষ্টা

শফিকুল আলম যুক্তরাজ্যের একটি ল ফার্মের আন্তর্জাতিক অপরাধ আদালতে আওয়ামী লীগের সাথে জড়িতদের হত্যা ও কারাদণ্ডের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘আমরা কাল লোকাল নিউজ মিডিয়ায় দেখলাম, তার পার্টি আইসিসিতে একটা ইয়ে করছে। সেখানে তিনি যে এ ভয়ানক রকম মানবাধিকার লঙ্ঘন করেছেন, তার কোনো উল্লেখ দেখিনি। এটা খুবই দুঃখজনক।’

তিনি বলেন, ‘আমরা দেখেছি আওয়ামী লীগ ক্লেইম করেছে, ৪০০ জন মারা গেছে। এটা আনকন্টেনেস্টড দেয়া হচ্ছে।’ যুক্তরাষ্ট্রের ল ফার্ম ডাউটিস্ট্রিট এ বিষয়ক একটি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে করেছে বলে চেম্বার থেকে জানানো হয়েছে।

শফিকুল আলম বলেন, ‘আমাদের টাকা চুরি করে পুরো ইউকের সবচেয়ে দামী ল ফার্ম হায়ার করে এ ধরনের কাজ তারা করছে, অভিযোগ করছে। আমাদের চুরি করা টাকায় করছে, আর এটাকে কেউ কেউ প্রমোট করছেন।’ খবর: বিবিসি বাংলা।

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9