ঝুঁকিভাতা প্রদানসহ কমিশনে একগুচ্ছ প্রস্তাব সরকারি গাড়িচালকদের

২৬ অক্টোবর ২০২৫, ০১:২৮ PM , আপডেট: ২৬ অক্টোবর ২০২৫, ০১:৩২ PM
একগুচ্ছ প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি

একগুচ্ছ প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি © সংগৃহীত

ঝুঁকি ভাতা প্রদানসহ পে কমিশনে একগুচ্ছ প্রস্তাবনা দিয়েছে সরকারি গাড়িচালকদের সংগঠন বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি। রবিবার (২৬ অক্টোবর) সকালে সচিবালয়ে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় এসব প্রস্তাব দেন সংগঠনের নেতারা।

তারা উল্লেখ করেন, গাড়ি চালানো কাজটি ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও আমরা ঝুঁকি ভাতা পাচ্ছিনা। ২০১৫ সালে ৮ম পে-স্কেল ঘোষণার পূর্বে হালকা লাইসেন্স ধারি একজন গাড়িচালক ১৬তম গ্রেডে যোগদান করতো। পরে বিআরটিএ'র পরীক্ষায় পাস করা সাপেক্ষে হেভি স্কেল পেয়ে ১৫তম গ্রেডে যাওয়ার সুযোগ ছিল। 

তবে ২০১৫ সালে ৮ম পে-স্কেল ঘোষণার পর তা বন্ধ হয়ে যায়। সরকারি গাড়িচালক পদটি ব্লক পোস্ট হওয়ায় টাইমস্কেল, সিলেকশন গ্রেড ছাড়া গ্রেড পরিবর্তন হয় না। তাই সরকারি গাড়িচালকদের হেভীস্কেলসহ সব ব্লক পদে টাইমস্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল করা প্রয়োজন।

কমিশনে দেয়া প্রস্তাবে তারা আরও বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তানের চেয়ে বাংলাদেশের মাথাপিছু গড় আয় বেশি। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তাই বেতন বৈষম্য দূর করে বেতন গ্রেড ২০টির পরিবর্তে ১২ টি এবং বেতনের অনুপাত ১:৪ করা জরুরি। এছাড়া বাড়ী ভাড়া, চিকিৎসা, শিক্ষা, যাতায়াত, টিফিন ও ধোলাই ভাতা সময় উপযোগী করা প্রয়োজন।

ট্যাগ: পে স্কেল
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9