কাল থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

১৮ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ AM
মেট্রোরেল

মেট্রোরেল © টিডিসি ফটো

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলের সময়সূচিতে উভয়দিকে এক ঘণ্টা বাড়িয়েছে। নতুন সূচি অনুযায়ী, এখন থেকে সকাল ৬টা ৩০ মিনিটে প্রথম ট্রেন ছাড়বে, আর শেষ ট্রেন চলবে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত।

সম্প্রতি ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. নাসির উদ্দিন তরফদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, যাত্রীসেবার মান আরও উন্নত করতে এবং যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি কার্যকর হবে আগামী ১৯ অক্টোবর (রবিবার) থেকে।

যে স্টেশন থেকে যখন ছাড়বে ট্রেন

উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে ছাড়বে এবং শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। অন্যদিকে, মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তর অভিমুখে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ছাড়বে এবং সর্বশেষ ট্রেন ছেড়ে যাবে রাত ১০টা ১০ মিনিটে।

শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

শিবিরে সাদিক কায়েমের স্থলে নতুন দায়িত্বে আসিফ, নতুন পদ পেলে…
  • ১৬ জুলাই ২০২৬
আন্দোলন করে পরীক্ষা বাতিল কিংবা অটোপাসের সুযোগ নেই: স্বরাষ্…
  • ১৬ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে আমূল পরিবর্তন আনা হচ্ছে: উ…
  • ১৬ জুলাই ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে পাবিপ্রবি ছাত্রদলের স্মরণসভা
  • ১৬ জুলাই ২০২৬
কোলে নেওয়া সেই শিশুই এখন মেসির শিরোপার প্রধান বাধা
  • ১৬ জুলাই ২০২৬
দেশে কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির আশা, ২ পয়েন্টে প…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence