পুলিশ নির্বাচনে পক্ষপাতদুষ্ট আচরণ করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

১৩ অক্টোবর ২০২৫, ০৫:৫৭ PM
শেখ মোঃ সাজ্জাত আলী

শেখ মোঃ সাজ্জাত আলী © টিডিসি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোন পুলিশ কর্মকর্তা পক্ষপাতদুষ্ট আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

শেখ মোঃ সাজ্জাত আলী বলেন, জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। পুলিশের কাজে কোন দল বা ব্যক্তির প্রতি যেন কোন দুর্বলতা প্রকাশ না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ কোন সংগঠন যেন গোপন তৎপরতা চালাতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার।

আরও পড়ুন: ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

এছাড়া অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার (অতিরিক্ত আইজি) বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্থাপনাগুলোর নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি আরও বলেন, সেবা প্রত্যাশীদের কথা বিবেচনা করে থানা ভবনগুলোতে আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে।

অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মামলাগুলো গুরুত্বের সাথে তদন্ত করে দ্রুততম সময়ে বিজ্ঞ আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করতে হবে। কোন নিরপরাধ ব্যক্তি যেন অহেতুক হয়রানির শিকার না হন সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া সংশোধিত ফৌজদারি কার্যবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

যুগ্ম-পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় উক্ত অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ফিন্যান্স, লজিস্টিকস ও প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী,  অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জিললুর রহমান, আইন কর্মকর্তা মোহাম্মদ আতাউল হক, সকল যুগ্ম-পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9