ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

১৩ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ PM , আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৫:২৮ PM
ঢাবির ভর্তি পরীক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে। চলতি মাসের শুরু দিকে ঢাবির অনুষদগুলোর ডিনদের নিয়ে ডিনস কমিটির বৈঠকে এবারের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল। সেই সিদ্ধান্ত মতে, আগামী ১৩ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হওয়ার কথা ছিল।

এদিকে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। সে কারণে মেডিকেল ভর্তি পরীক্ষার বিষয়টি আমলে নিয়ে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ এক সপ্তাহ পেছানো হয়েছে।

আজ সোমবার (১৩ অক্টোবর) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত মতে, আগামী ২০ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তাছাড়া এক সপ্তাহ এগিয়ে এসেছে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা। ফলে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই ইউনিটের ভর্তি পরীক্ষা।

আর বাকি ইউনিটের ভর্তি পরীক্ষাগুলো ডিনস কমিটির বৈঠকে সম্ভাব্য তারিখ নির্ধারণ করা সময় অনুযায়ী হবে। সিদ্ধান্ত মতে, ২৮ নভেম্বর আইবিএ ইউনিট, ২৯ নভেম্বর চারুকলা, ৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্থায়ী কমিটির বৈঠক শেষে ছাত্রদলের কমিটি নিয়ে দুঃসংবাদ দিলেন…
  • ১০ অক্টোবর ২০২৬
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ৬ নভেম্…
  • ১০ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসের ভেরিফিকেশনে বাদ সেই ছয়জনের প্রশ্ন—‘আমাদের অপর…
  • ১০ অক্টোবর ২০২৬
বরিশালে আইসিটি ট্যালেন্ট হান্টে চ্যাম্পিয়ন কুয়েট, রানারআপ ব…
  • ১০ অক্টোবর ২০২৬
কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬