শিক্ষার গুণগতমানের প্রশ্নে আপস করা যাবে না: ধর্ম সচিব

০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ PM
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার চলমান কার্যক্রম পর্যালোচনা সভা

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার চলমান কার্যক্রম পর্যালোচনা সভা © সংগৃহীত

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক বলেছেন, শিক্ষার গুণগতমানের প্রশ্নে আপস করা যাবে না। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার মান নিশ্চিত করতে হবে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জামালপুর জেলা প্রশাসকের সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার চলমান কার্যক্রম পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সচিব এসব কথা বলেন।

ধর্মসচিব বলেন, ‘শিশুদের যেভাবে শেখানো হবে, তারা সেভাবেই গড়ে উঠবে। শিশুরা আমাদের চালচলন, আচার-আচরণ ও কথাবার্তা অনুসরণ করে থাকে। এ কারণে তাদের শিক্ষার ক্ষেত্রে কোনোরূপ অবহেলা করা যাবে না।’ তিনি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ জানান।

সচিব আরও বলেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধসম্পন্ন অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে ধর্মবিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের মতো সনাতন ধর্মাবলম্বীদের জন্য মন্দিরভিত্তিক, বৌদ্ধদের জন্য প্যাগোডাভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চলমান। এসব কার্যক্রমের ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে উঠবে।

আফতাব হোসেন বলেন, হজ ব্যবস্থাপনা ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের একটি অন্যতম কাজ। এ বছর হজ ব্যবস্থাপনা সাবলীল ও মসৃণ হয়েছে এবং এটা সর্বমহলে প্রশংসিত হয়েছে। সরকারি মাধ্যমে হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হলে হজ ব্যবস্থাপনাকে আরো উন্নত ও নিরাপদ করা সম্ভব। সরকারি মাধ্যমে হজযাত্রী বৃদ্ধিতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। 

ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম তুলে ধরেন উপপরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ। জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে সভায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম তরিকুল ইসলাম, সচিবের একান্ত সচিব মোঃ কামরুল ইসলাম, প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ ফেরদৌস উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ধর্ম সচিব জামালপুর জেলা ও মাদারগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন।

সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9