কারিগরি ও মাদ্রাসা বিভাগের নতুন সচিব রফিকুল ইসলাম

১৯ আগস্ট ২০২৫, ০৫:৪৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১০:১০ PM
মুহাম্মদ রফিকুল ইসলাম

মুহাম্মদ রফিকুল ইসলাম © সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ রফিকুল ইসলাম। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন নিয়োগ শাখা-১ এর উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। 

মুহাম্মদ রফিকুল ইসলাম এতদিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (PPP) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পালন করে আসছিলেন। এ পদটি সচিব পদমর্যাদার সমতুল্য এবং সরকারের অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ সংশ্লিষ্ট কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 

অন্যদিকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসা খ ম কবিরুল ইসলাম ২০২৫ সালের ১৪ আগস্ট অবসরোত্তর ছুটিতে (PRL) গমন করেন। এর ফলে সচিব পদটি শূন্য হয়। শূন্যপদে যোগদানের জন্য সরকার মুহাম্মদ রফিকুল ইসলামকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব পদে নিযুক্ত করেছে।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ঢাকা কলেজের আমান উল্লাহ আমানের
  • ১৪ নভেম্বর ২০২৬
মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, জন্মের পরই মৃত্যু নবজাতকের
  • ১৪ নভেম্বর ২০২৬
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঘুচল না ২১ বছরের আক্ষেপ, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ১৪ নভেম্বর ২০২৬
গোল দিয়ে দিল পাকিস্তান, বিদায়ঘণ্টা বাংলাদেশের
  • ১৪ নভেম্বর ২০২৬
যুবদল নেতা নয়নকে নিষিদ্ধ ছাত্রলীগ সেক্রেটারির হুঁশিয়ারি
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950