জামায়াত আমিরের আশু রোগমুক্তি কামনা করলেন ড. ইউনূস

৩১ জুলাই ২০২৫, ০৫:২৩ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১২:৪৬ AM
ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা ও চিকিৎসা সম্পর্কে খোঁজ নিয়েছেন ড. মোহাম্মদ ইউনুস

ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা ও চিকিৎসা সম্পর্কে খোঁজ নিয়েছেন ড. মোহাম্মদ ইউনুস © ফাইল ফটো

বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা ও চিকিৎসা সম্পর্কে খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানা গেছে। সেখানে জানানো হয়েছে, ‘মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস মহোদয় ফোন করে সম্মানিত জামায়াতের আমিরের শারীরিক অবস্থা ও চিকিৎসার সামগ্রিক খোঁজখবর নিয়েছেন। তিনি তার আশু রোগমুক্তি কামনা করেছেন।’

ফোনকলের জন্য কৃতজ্ঞতা জানিয়ে জামায়াত আমির আরও লেখেন, ‘এ জন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মহান আল্লাহ মাননীয় প্রধান উপদেষ্টাকে উত্তম জাযা দান করুন। আমিন।’

উল্লেখ্য, ডা. শফিকুর রহমান বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬