বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে নিহত ৫ জনের পরিচয় শনাক্ত ডিএনএ টেস্টে

২৭ জুলাই ২০২৫, ১১:১৭ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ০৯:০১ AM
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা © ফাইল ছবি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় অগ্নিদ্ধ হয়ে মারা যাওয়া পাঁচজনের পরিচয় ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত হয়েছে। আজ রবিবার (২৭ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে। শনাক্ত হওয়া পাঁচজনই শিশু।

শনাক্ত হওয়া পাঁচ শিশু হলো, ওকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি ও মারিয়াম উম্মে আফিয়া। দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৪ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আহত ৪৮ জন চিকিৎসাধীন রয়েছেন। 

মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৩৬ ও নিহত ১৭, সম্মিলিত সামরিক হাসপাতালে (ঢাকা) ভর্তি ১১ ও নিহত ১৪, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার ও ইউনাইটেড হাসপাতালে একজন করে নিহত হয়েছেন।

আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৪ জন, হাসপাতালে ভর্তি ৪৮ 

এ ছাড়া জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে আহত একজন চিকিৎসাধীন রয়েছেন। টেলিফোনিক বার্তার মাধ্যমে প্রাপ্ত ও ডিএনএ টেস্টের ভিত্তিতে সিএমএইচের পাঠানো রিপোর্ট অনুযায়ী এ তথ্য দেওয়া হয়েছে।

ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১২ বছর ধরে প্রভাষক বিসিএস শিক্ষা ক্যাডাররা, পদোন্নতির উদ্যো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9