মাইলস্টোন কলেজে ৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ শিক্ষা উপদেষ্টা ও আইন উপদেষ্টা

২২ জুলাই ২০২৫, ০৪:৩০ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৯:১৪ PM
মাইলস্টোন কলেজে ৬ ঘণ্টা ধরে আটকা শিক্ষা উপদেষ্টা ও আইন উপদেষ্টা

মাইলস্টোন কলেজে ৬ ঘণ্টা ধরে আটকা শিক্ষা উপদেষ্টা ও আইন উপদেষ্টা © সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রায় ৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ হয়ে আছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা। তাদের সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও। আজ মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে তিনটার কিছু আগে কলেজ থেকে বের হন তারা। এ সময় কলেজের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীদেরও দেখা যায়নি। পরে তাদের গাড়ি দিয়াবাড়ি মোড়ে গেলে বিকেল পৌনে চারটার দিকে বাধা দেয় শিক্ষার্থীরা। সেখান থেকে তাদের গাড়ি ঘুরিয়ে আবার কলেজ ক্যাম্পাসে নেওয়া হয়েছে। ফের দুই উপদেষ্টা ও প্রেস সচিব কলেজের ভেতরে একটি ভবনে গিয়েছেন।

কলেজের বাইরে ও আশপাশের এলাকায় শত শত শিক্ষার্থী বিক্ষোভ করছেন। তারা আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। এর আগে বেলা পৌনে একটার দিকে বিক্ষোভরত শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি অত্যন্ত যৌক্তিক। সরকারের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি, আমরা প্রতিটা দাবি পূরণ করব। বিশ্বাস রাখেন।

তবে উপদেষ্টার বক্তব্যের পরও বিভিন্ন দাবিতে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। এ সময় উপদেষ্টারা আবার কলেজের ভেতরে ঢুকে যান। ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ সময় অবস্থান করতে দেখা গেছে।

সকাল সাড়ে ১০টার দিকে উপদেষ্টা আসিফ নজরুল, উপদেষ্টা সি আর আবরার, প্রেস সচিব শফিকুল আলম কলেজ পরিদর্শনে আসেন। সেখান থেকে বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে। এ সময় শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকে।

বিএসপিইউএ ওয়েবিনার: গবেষণাপত্র প্রত্যাহার ও গবেষণা সততা রক্…
  • ১২ আগস্ট ২০২৬
মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা শিক্ষি…
  • ১২ আগস্ট ২০২৬
উপকূলের কাছে ফের লঘুচাপ, চার বন্দরে সতর্ক সংকেত
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬
তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬