আওয়ামী লীগের পাশ থেকে ‘নৌকা’ প্রতীক সরল

১৬ জুলাই ২০২৫, ১২:৪৯ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ০১:২৯ PM
নৌকা প্রতীক সরাল ইসি

নৌকা প্রতীক সরাল ইসি © টিডিসি সম্পাদিত

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে আওয়ামী লীগের ঐতিহ্যবাহী প্রতীক ‘নৌকা’। আজ বুধবার (১৬ জুলাই) সকালে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যায়, নিবন্ধন স্থগিত অবস্থায় থাকা ‘আওয়ামী লীগ’-এর নামের পাশে প্রতীক হিসেবে আর ‘নৌকা’ নেই।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার নিজের ফেসবুকের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’কে কেন আবার শিডিউলভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পোস্টে তিনি লেখেন, ‘অভিশপ্ত “নৌকা” মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণ–অভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা? পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান? বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরে ২০২৫ সালের ১২ মে অন্তর্বর্তীকালীন সরকার এক প্রজ্ঞাপনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। একইসঙ্গে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম চালানো নিষিদ্ধ ঘোষণা করা হয়। একই সময়ে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনও স্থগিত করে নির্বাচন কমিশন।

বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9