হাওরে নৌকায় মাদক সেবন করে নাচানাচি, ৩৯ কিশোর আটক

১৪ জুন ২০২৫, ০১:২৩ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০১:০১ PM
৩৯ কিশোর আটক

৩৯ কিশোর আটক © সংগৃহীত

কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওর এলাকায় নৌকায় সাউন্ডবক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে নাচানাচির সময় মাদকসহ ৩৯ জনকে আটক করেছে যৌথবাহিনী। এদের মধ্যে ৩৭ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার বাদলা ইউনিয়নের হাওর এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী। আটকদের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৯টি বিদেশি মদের খালি বোতল উদ্ধার করা হয়েছে। 

ইটনা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘অভিযানকালে আটক ৩৯ জনের মধ্যে ৩৭ জনের বয়স ১৮ বছরের নিচে। তাই তাদের মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাকি দুজনের কাছে ইয়াবা পাওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।’

স্থানীয় সূত্রে জানা গেছে, বাদলা ইউনিয়নের হাওরে একটি নৌকা ভাড়া করে কিশোরদের একটি দল উচ্চ শব্দে গান বাজিয়ে আনন্দ-উৎসব করছিল। নাচানাচির পাশাপাশি তারা মাদকও সেবন করছিল বলে অভিযোগ ওঠে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী সেখানে অভিযান চালায় এবং ঘটনাস্থল থেকে সবাইকে আটক করে।

পুলিশ জানিয়েছে, হাওরে এমন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে ভবিষ্যতে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

স্কলারশিপে পড়ুন চীনের পিকিং ইউনিভার্সিটিতে, আবাসন-মাসিক উপব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে অর্থদণ্ড
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে আপ্লুত উপাচার্য, লিখলেন— ‘জীবনে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক ঘাটতি মেটাতে ৩ বিষয়ে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধানমন্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে ১৫ হাজার লিটার ভোজ্য ত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9