সরকারি কর্মকর্তাদের বাধ্যতামূলক ‘স্যার’ ডাকার নির্দেশিকা বাতিল

১০ জুলাই ২০২৫, ০৭:৩৫ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৬:০৭ PM
উপদেষ্টা পরিষদের বৈঠক

উপদেষ্টা পরিষদের বৈঠক © সংগৃহীত

সরকারি কর্মকর্তাদের বাধ্যতামূলক ‘স্যার’ সম্বোধনের নির্দেশিকা বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১০ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নির্দেশিকা বাতিল করা হয়। বৈঠকে মন্ত্রিসভার জারি করা অন্যান্য বিস্তৃত প্রোটোকল নির্দেশিকা পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়। 

অন্তর্বর্তী সরকারের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে। 

এতে  বলা হয়, শেখ হাসিনা সরকারের প্রায় ১৬ বছরের দীর্ঘ স্বৈরাচারী শাসনকালে, একটি নির্দেশিকা জারি করা হয়েছিল যাতে সরকারী কর্মকর্তাসহ অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদেরও ‘স্যার’ বলে সম্বোধন করতে হয়। উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে এই নির্দেশটি বাতিল করেছে। উপদেষ্টা পরিষদ মন্ত্রিসভার জারি করা অন্যান্য বিস্তৃত প্রোটোকল নির্দেশিকা পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেছে। 

এতে আরও বলা হয়, প্রটোকল ও সম্মানসূচক সম্বোধন পর্যালোচনার জন্য জ্বালানি, সড়ক ও রেলওয়ে এবং পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে প্রধান করে  একটি কমিটি গঠন করা হয়েছে।  কমিটিকে এক মাসের মধ্যে প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ করে উপদেষ্টা পরিষদের সামনে প্রতিবেদন উপস্থাপন করতে বলা হয়েছে।

আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬
পছন্দের নারীকে বিয়েতে অসম্মতি বাবা-মার, গ্রামের বাড়িতে পাঠা…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
  • ১২ অক্টোবর ২০২৬
হংকং সিক্সেসে বাংলাদেশ দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যকে ভেতরে রেখেই ভবনে তালা ঝুলিয়ে দিলেন চুয়েট …
  • ১২ অক্টোবর ২০২৬