এনআইডি সংশোধনের ক্র্যাশ প্রোগ্রামে ছয় মাসে ৯ লাখ আবেদন নিষ্পত্তি

০২ জুলাই ২০২৫, ১২:৩১ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৬:২৮ PM
 নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন © টিডিসি ফটো

বিগত ছয় মাসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে ৯ লাখ ৭ হাজার ৬৬২ এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ১ জুলাই পর্যন্ত অনিস্পন্ন আবেদন সংখ্যা রয়েছে ৭৬ হাজার ৬৯৪টি।

আজ বুধবার (২ জুলাই) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ সংক্রান্ত একটি প্রতিবেদন তুলে ধরেন।

প্রতিবেদন তুলে ধরে ইসি সচিব বলেন, গত ১ জানুয়ারি ঝুলে থাকা এনআইডি আবেদন নিষ্পত্তি করতে ক্র্যাশ প্রোগ্রাম হাতে নেয় ইসি। তার পর থেকে ৩০ জুন পর্যন্ত আবেদন জমা পড়ে ৬ লাখ ৫ হাজার ৫২০টি।

তিনি জানান, ক্র্যাশ প্রোগ্রাম শুরুর সময় অনিস্পন্ন আবেদন সংখ্যা ছিল ৩ লাখ ৭৮ হাজার ৮৩৬টি। অর্থাৎ ৩০ জুন পর্যন্ত মোট আবেদন সংখ্যা দাঁড়ায় ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি। এর মধ্যে ৯ লাখ ৭ হাজার ৬৬২ আবেদন নিষ্পত্তি করেছে সংস্থাটি। সে হিসেবে গত ১ জুলাই পর্যন্ত অনিস্পন্ন আবেদন সংখ্যা রয়েছে ৭৬ হাজার ৬৯৪টি।

তিনি আরও বলেন, আবেদনকারীরা এনআইডিতে বিভিন্ন ধরনের ভুল বা তথ্যগত অসঙ্গতির কারণে সংশোধনের আবেদন করেন। এসব আবেদন জটিলতার ধরন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে নিষ্পত্তি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর, এনআইডি পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ হাসানুজ্জামান, এনআইডি পরিচালক (পরিচালনা) মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9