দ্বৈত এনআইডির ঝামেলা অবসান, পুরোপুরি নিরাপদ ডেটাবেজ: ডিজি

১৯ মে ২০২৫, ০৩:২৩ PM , আপডেট: ২০ মে ২০২৫, ১২:৫১ PM
এ এস এম হুমায়ুন কবীর

এ এস এম হুমায়ুন কবীর © টিডিসি

বাংলাদেশে এখন আর কারও দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের এনআইডি উইং-এর মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর। সোমবার (১৯ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। 

এ এস এম হুমায়ুন কবীর বলেন, সাম্প্রতিক সময়ে ৫৮৬ জন দ্বৈত এনআইডিধারীর তথ্য শনাক্ত করে তাদের প্রথম আইডিটি সচল রেখে দ্বিতীয়টি বাতিল করা হয়েছে। ফলে তারা নাগরিক সেবা পেতে আর কোনো বাধার সম্মুখীন হবেন না। প্রথম এনআইডি রেখে দ্বিতীয়টি বাতিল করায় এখন তারা আগের মতোই সেবা নিতে পারবেন।

ডিজি আরও বলেন, বর্তমানে আমাদের জানা মতে আর কারও দুটি এনআইডি নেই। তবে ভবিষ্যতে যদি এমন কেউ শনাক্ত হয়, তাহলে একই নিয়মে ব্যবস্থা নেওয়া হবে।

প্রায় সাড়ে ১২ কোটিরও বেশি নাগরিকের তথ্য সংরক্ষিত এই ডেটাবেজে অতীতে তথ্য ফাঁসের কিছু ঘটনা ঘটলেও বর্তমানে তা নিরাপদ রয়েছে বলেও দাবি করেন তিনি।

ডেটা সেন্টারের নিরাপত্তা নিয়ে এনআইডি ডিজি বলেন, আমাদের ডেটা সেন্টার ২৪ ঘণ্টা সচল থাকে। এটি নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় এবং নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিনিয়ত নিরাপত্তা যাচাই করা হয়। তথ্য যাতে কোনোভাবেই ফাঁস না হয়, সে জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। 

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950