ছাত্রলীগের সংশ্লিষ্টতা, ছাত্রদলের ৬ জনকে অব্যহতি

০৯ আগস্ট ২০২৫, ০১:০৯ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৪৪ AM
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি আবাসিক হলে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে শাখা ছাত্রদল। মোট ৫৯৩ জন শিক্ষার্থী এই হল কমিটিতে পদ পেয়েছেন। এই কমিটির ডজন দুয়েক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মী স্থান পেয়েছে বলে অভিযোগ উঠে। পরে তদন্ত করে নতুন কমিটির ৬ নেতাকে পদ থেকে অব্যাহতি দিয়েছিল দলটির কেন্দ্রীয় শাখা।

শুক্রবার (৮ আগস্ট) রাতে ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই কমিটি বিলুপ্তির অনুমোদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অধীনস্থ হল কমিটি প্রকাশিত হয়। কমিটি ঘোষণার পর বিভিন্ন হলের কয়েকজন সদস্যের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ওঠে। অভিযোগ প্রমাণিত হওয়ায় ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল কমিটির আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সৌরভ, শামসুন নাহার হল কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিতু রানী সাহা, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল কমিটির যুগ্ম আহ্বায়ক রাজু শেখ এবং হাজী মুহম্মদ মুহসীন হল কমিটির সদস্য আহমেদ জাবির মাহাম ও এন এস সায়মনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ব্যবসায়ী সমিতির
  • ১২ অক্টোবর ২০২৬
পুরনো ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম
  • ১২ অক্টোবর ২০২৬
সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬