নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ কাল, দাবি কী?

২০ মে ২০২৫, ০৯:৩৮ PM , আপডেট: ২১ মে ২০২৫, ০৫:২১ PM
এনসিপির সংবাদ সম্মেলন

এনসিপির সংবাদ সম্মেলন © সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল বুধবার (২১ মে) সকাল ১১টা বিক্ষোভ সমাবেশ করবে দলটি। আজ মঙ্গলবার (২০ মে) রাতে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, অনতি বিলম্বের সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি। এই দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে সকাল ১১টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নিয়ে আন্দোলনের বিষয়টি তুলে ধরে এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যে সংকট তৈরি হয়েছে তা সমাধানে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। পক্ষপাতমূলক গেজেট প্রকাশ হয়েছে। ওই আমলের সব নির্বাচনই আমরা প্রত্যাখ্যান করছি।’

নাহিদ বলেন, ‘জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচনের তারিখ ঘোষণার পর স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হোক। দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য স্থানীয় সরকার নির্বাচনের কোনো বিকল্প নেই।’

নির্বাচন কমিশনের সমালোচনা করে নাহিদ ইসলাম আরও বলেন, ‘বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিতে হলে ইসি পুনর্গঠন করতে হবে। বিভিন্ন জায়গায় আপনারা (ইসি) যে ছলচাতুরী করছেন তা বন্ধ করুন।’

এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী ইশরাক সমর্থকদের আন্দোলনের সমালোচনা করে বলেন, ‘দলীয় স্বার্থে সাধারণ মানুষ এখন নগর ভবন থেকে কোনো সেবা পাচ্ছে না। নির্বাচন কমিশনের দায়বদ্ধতাহীনতার কারণেই নগর ভবনের সামনে এই পরিস্থিতি তৈরি হয়েছে।’

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। ভোটে কারচুপির অভিযোগ করে ইশরাক আদালতে মামলা করেন। গত ২৭ মার্চ নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন আদালত।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9