ইসলামোফোবিয়ার বিরুদ্ধে সোচ্চার হতে ওআইসি দেশগুলোকে আহ্বান ক্রীড়া উপদেষ্টার

৩০ জুন ২০২৫, ০৭:১১ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১০:২১ PM
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তাহা আয়হান

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তাহা আয়হান © সংগৃহীত

ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম (আইসিওয়াইএফ) এবং মরক্কোর যুব, সংস্কৃতি ও যোগাযোগ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণের উদ্দেশ্যে মরক্কোর মারাকেশ শহরে অবস্থান করছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিকে এ উপলক্ষ্যে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকেও অংশগ্রহণ করেন তিনি। 

এর অংশ হিসেবে স্থানীয় সময় আজ সোমবার (৩০ জুন) সকাল ১১টায় আইসিওয়াইএফ প্রেসিডেন্ট তাহা আয়হানের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের তরুণদের সাহসী ভূমিকার কথা তুলে ধরে আসিফ মাহমুদ।

এসময় উপদেষ্টা বলেন, জুলাই-পরবর্তী সময়ে তরুণদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সরকার। তাদের মানসম্মত প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে দেশি-বিদেশি সম্ভাব্য সকল প্ল্যাটফর্মে সরকার কাজ করছে। তারই অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিতব্য গ্লোবাল ইয়ুথ সামিটে অংশ নিতে আইসিওয়াইএফের মাধ্যমে ওআইসিভুক্ত সদস্য দেশগুলোর তরুণদের আমন্ত্রণ জানান উপদেষ্টা।

বৈঠকে পদেষ্টা বিশ্বব্যাপী চলমান ইসলামোফোবিয়ার বিরুদ্ধে ওআইসিভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি, ফিলিস্তিনবাসীর জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের বিষয়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

উপদেষ্টা আসিফের নেতৃত্বে বাংলাদেশ সরকারের যুব উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচির প্রশংসা করে আইসিওয়াইএফ প্রেসিডেন্ট তাহা আয়হান বলেন, বাংলাদেশে আইসিওয়াইএফ-এর অনেক সুহৃদ ও অংশীদার রয়েছেন। এ সময় তিনি উপদেষ্টাকে ইস্তানবুলে আইসিওয়াইএফ-এর সদর দপ্তরে সফরের আমন্ত্রণ জানান।

মরক্কোর কর্মসূচি শেষে উপদেষ্টা আসিফ তুরস্কের ইস্তানবুলে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করবেন এবং একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।

দুপুরে মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৫ মার্চ ২০২৬
ট্রেনে ঈদ যাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের ফিরতি টিকিট
  • ১৫ মার্চ ২০২৬
শাহ পরীর দ্বীপের স্বপ্নের সড়ক এখন মৃত্যুকূপ
  • ১৫ মার্চ ২০২৬
ডেকে নিয়ে কিশোরকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু
  • ১৫ মার্চ ২০২৬
ফের ফেনীতে মধ্যরাতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
  • ১৫ মার্চ ২০২৬
ইবির আবাসিক হল বন্ধ হচ্ছে আজ
  • ১৫ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081