‘শিক্ষা কমিশন হলেই সব সমস্যার সমাধান হবে তা ভাবার দরকার নেই’

২৪ জুন ২০২৫, ০৩:০০ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০৪:৩৮ PM
ড. চৌধুরী রফিকুল আবরার

ড. চৌধুরী রফিকুল আবরার © টিডিসি

শিক্ষা কমিশন হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটা ভাবার দরকার নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। আজ মঙ্গলবার (২৪ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘বাজেট ২০২৫-২৬: শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘শিক্ষা খাতে সমস্যা নেই, এটা কিন্তু নয়। টাস্কফোর্স থেকে আমরা কিছু সমস্যা শনাক্ত করতে পেরেছি। যারা এসব নিয়ে গবেষণা করেন, তাদের আহ্বান করব মন্ত্রণালয়ে। এ সমস্যাগুলো সমাধান করা হবে। দেশের সবচেয়ে বড় শিক্ষা কমিশন হিসেবে পরিচিত কুদরাত-এ-খুদা কমিশন। সেটা গঠিত হ‌ওয়ার পর রিপোর্ট জমা দিতে কয়েক বছর সময় লেগে গিয়েছিল।’

তিনি বলেন, ‘আজকে বেশ কিছু প্রস্তাব করা হয়েছে। হাই ইম্পেক্টেট সিদ্ধান্ত নেওয়া দরকার। আমাদের সময়ের সীমাবদ্ধতা রয়েছে, সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। এর মধ্যেও আমাদের কাজ করার আছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ ড. নিয়াজ আহমেদ খান বলেন, এবারের শিক্ষা খাতে দু-একটা ভালো কাজ হয়েছে। তবে খুব বেশি অগ্ৰগতি হয়নি। বিজ্ঞান শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তরুণদের কর্মসংস্থানের কথা আছে। কারিগরি বিষয়েও বলা হয়েছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক রিসার্চের বাজেট ২১ কোটি টাকা। কেউ যখন বলে আন্তর্জাতিক পর্যায়ে আপনাদের স্থান কত, তখন আমি আন্তর্জাতিক পর্যায়ের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বাজেটের তুলনায় আমাদের বাজেট কতটুকু তা তুলে ধরি। 

অমরত্বের রহস্য খোঁজতে মরিয়া পুতিন, বানর নিয়ে চলছে গবেষণা
  • ১৩ নভেম্বর ২০২৬
নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১৩ নভেম্বর ২০২৬
হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ
  • ১৩ নভেম্বর ২০২৬
জুমার দিন সকালের আমলসহ ৯টি ফজিলতপূর্ণ আমল
  • ১৩ নভেম্বর ২০২৬
বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ১৩ নভেম্বর ২০২৬
খড়ের পালায় আগুন লেগে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950