বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়ার উন্নয়নে সহায়তা করবে অস্ট্রেলিয়া ও জাতিসংঘ 

১৮ জুন ২০২৫, ০৫:৫১ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৯:০৯ PM
প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া জাতিসংঘের সাথে একটি চুক্তি স্বাক্ষর

প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া জাতিসংঘের সাথে একটি চুক্তি স্বাক্ষর © টিডিসি

জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশকে সহায়তা করার জন্য ইউএনডিপি, ইউএন উইমেন এবং ইউনেস্কোর একটি যৌথ উদ্যোগ—ব্যালট প্রকল্পে আর্থিক সহযোগিতা দেওয়া প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া জাতিসংঘের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

আজ বুধবার (১৮ জুন) বাংলাদেশ নির্বাচন কমিশনে অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইলী এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, প্রধান নির্বাচন কমিশনার এ, এম, এম, নাসির উদ্দিন, ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুযান ভাইজ, এবং ইউএন উইমেনের উপ-প্রতিনিধি নবনীতা সিনহার উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর করেন।

ব্যালট প্রকল্পের লক্ষ্য হল বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করা, সবাইকে অন্তর্ভুক্ত করে একটি শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা করা এবং নির্বাচনে সচেতন নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি করা। এর মধ্যে রয়েছে নারী, যুবসমাজ, সংখ্যালঘু, প্রতিবন্ধীতা সম্পন্ন ব্যক্তি, বয়স্ক ভোটার এবং প্রথমবারের মতো ভোটদানকারী সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট নাগরিক ও ভোটার শিক্ষার প্রচারণা চালানো।

আরও পড়ুন: ছাত্রলীগের নির্মম নির্যাতনের শিকার শিবির নেতা, বিচারের আশায় ১১ বছর পার

ব্যালট প্রকল্পটি কেবল ভোটার হিসেবেই নয়, প্রার্থী, ভোটগ্রহণ কর্মকর্তা, পর্যবেক্ষক এবং দলীয় এজেন্ট হিসেবেও নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে। সেই সাথে, গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিশেষভাবে কাজ করার উপর জোর দেওয়া হচ্ছে যাতে মত প্রকাশের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনী সময়কালে ভুল তথ্য এবং বিভ্রান্তি প্রতিরোধ করা যায়।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, ‘ব্যালট প্রকল্প আমাদের নির্বাচনী ব্যবস্থা শক্তিশালী করতে, জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং দলমত নির্বিশেষে সবার জন্য ভরসাযোগ্য একটি নির্বাচন আয়োজনে সহায়তা করবে।’

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুযান রাইল বলেন, ‘বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের পক্ষে অস্ট্রেলিয়ার সমর্থন রয়েছে। আনন্দের সাথে ঘোষণা করছি যে নির্বাচন কমিশনের ব্যালট প্রকল্পকে সহায়তা করার জন্য জাতিসংঘের সাথে অংশীদারিত্বে আমরা ২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার প্রদান করব।’

স্টেফান লিলার বলেন, ‘এই চুক্তি বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে সমর্থন করার জন্য জাতিসংঘের দৃঢ় এবং চলমান প্রতিশ্রুতির প্রতিফলন। ব্যালট প্রকল্পে আর্থিক সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে সবার আগে অস্ট্রেলিয়ার অংশগ্রহণ একটি সুষ্ঠু, স্বচ্ছ এবং সবার অংশগ্রহণমূলক নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করার কাজে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক, কারিগরি এবং কার্যপরিচালনা দক্ষতা উন্নত করতে অস্ট্রেলিয়া জাতিসংঘের সাথে অংশীদারিত্বে ২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার প্রদান করবে। সুষ্ঠু নির্বাচন এবং টেকসই ব্যবস্থা গঠনে সহায়তা করা অস্ট্রেলিয়ার বৃহত্তর উন্নয়ন লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ, যা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালীকরণ, প্রয়োজনীয় পরিষেবাগুলি উন্নত করা এবং ন্যায়সঙ্গত শাসনব্যবস্থা প্রচারের উপর জোর দেয়।

বাসরঘর সাজিয়ে সমকামী দুই যুবতীর বিয়ের আয়োজন, আটকে দিলেন এলা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে’ অনুষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর নিনমাসে প্রথমবারের মতো পেডিয়াট্রিক নিউক্লিয়ার মেড…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9